
সোহাগ হাসান
ধুম লেগে আছে ভ্রাম্যমাণ শীত বস্র বিক্রির দোকান পাটে।
শীতের এই ভরা মৌসুমে ভ্রাম্যমান শীত বস্র বিক্রির দোকান গুলোতে ক্রেতাদের ভীড় লেগেই আছে।
গত কয়েক দিনের বয়ে যাওয়া সৈতপ্রবাহে আরও বাড়ছে গরম পোষাক কেনা কাটা। শীত যেন থামছেই না, আর তারই ধারাবাহিকতায় জমজমাট হচ্ছে ফুটপাতের ছোট ছোট দোকান গুলি। জমে উঠেছে গুটি কয়েক দোকান মিলে ছোট ছোট বাজার,
তেমনি সন্ধান মিললো নবাব গন্জের,দোহারের বাঘমারা বাজারের পাশে মাঠের ভীতর শীত বস্র বিক্রয়ের কয়েকটি দোকান মিলে ছোট্ট বাজার,
এখানে সকাল থেকেই বসে অস্থায়ী দোকান।
কেনা বেচাও ধুমধাম নারী পুরুষ সবাই মনের আনন্দে কেনা কাটায় ব্যাস্ত। ছোট বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বৃদ্ধ, সব বয়সের মানুষের গরম পোষাক কেনা বেচা হচ্ছে।
সত্যিই এ এক অপরুপ দৃশ্য। শহরতলীতে এরকম ছোট ছোট দোকানে কম মূল্যের দোকানপাট পেয়ে সব বয়সের ক্রেতারা বেজায় খুসি।