মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া!

  • আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পঠিত

বরিশাল প্রতিনিধিঃ

শীতের ভরা মৌসুমেও বরিশালের খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এতে সাধারণ ক্রেতারা বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন। পাইকারি বাজারে শীতকালীন সবজির দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব নেই। ক্রেতাদের অভিযোগ, সরকারি সংস্থার তদারকি না থাকায় খুচরা বাজারের ব্যবসায়ীদের বেশি মুনাফা করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে!

বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহে বিটকপি ১৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০ টাকায়। ফুলকপি গত সপ্তাহে প্রতি কেজি ১৮ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়। গত সপ্তাহে কাঁচা মরিচ ২৫ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়। টমেটো গত সপ্তাহে প্রতি কেজি ৬০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। নতুন আলু গত সপ্তাহে প্রতি কেজি ৩০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০ টাকা করে। বেগুন গত সপ্তাহে প্রতি কেজি ২৫ টাকা থাকলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২০ টাকায়!

পাইকারি সবজি বাজারের ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ৫-১০ টাকা করে কমেছে!

তবে বরিশাল নগরীর খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। গতকাল রবিবার বাংলাবাজার, চৌমাথা, বটতলা, নতুন বাজার ঘুরে দেখা যায়, বিটকপি প্রতি কেজি ৩০ টাকা, ফুলকপি ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, আলু ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, শিম ৪০ টাকা টাকায় বিক্রি হচ্ছে!

চৌমাথা বাজারে সবজি কিনতে এসেছেন আমির হোসেন। তিনি বলেন, পাইকারি আড়ত থেকে চৌমাথার দূরত্ব দুই কিলোমিটার। এতটুকু দূরত্বে সবজির দামে কেজিপ্রতি পার্থক্য হতে পারে ২-৪ টাকা। কিন্তু ব্যবসায়ীরা কেজিতে কয়েক গুণ বেশি দাম নিচ্ছেন!

বাজারের ব্যবসায়ী বাদল সরদার বলেন, মোকাম থেকে সবজি কেনার পর খাজনা, পরিবহন ব্যয় ও শ্রমিকের মজুরি দিতে হয়; দোকানভাড়াও রয়েছে। বিদ্যুতের জন্য আলাদা টাকা দিতে হয়। অনেক সময় সবজি নষ্ট হয়ে যায়। খুচরা বাজারের সঙ্গে পাইকারি দরের তুলনা করে লাভ নেই!

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, কেউ অযথা সবজির মূল্য বৃদ্ধি করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park