সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন।

  • আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ২১০ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন মাদবর (২৮) এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী।

অনশন করা তরুনীর নাম তৃষা আক্তার (২২)। সে শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকার খান কান্দি গ্রামের মনসুর খানের মেয়ে এবং সুমন মাদবর বিকে নগর ইউনিয়নের কিনাউল্লাহ মদবর কান্দির আলতাফ মাদবরের ছেলে।

ঘটনার সত্যতা জানতে ছাত্রলীগ সভাপতি সুমন মাদবরের বাড়িতে গেলে সুমনের মা সাংবাদিকদের ঘরে ঢুকতে দেয়নি। এসময় সুমনের মা সাংবাদিকদের বলেন, তার ছেলের বউ তার বাড়িতে এসেছে। এখানে সাংবাদিকের কোনো দরকার নেই।

এদিকে ঘটনার পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন সুমন মাদবর। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার (৬-জানুয়ারি) সকালে ছাত্রলীগ সভাপতি সুমন মাদবরের বাড়িতে বিয়ের দাবিতে স্থান নেয় তৃষা আক্তার। এরপর থেকেই সুমন বাড়ি ছাড়া।

মুঠোফোনে কল করলে ছাত্রলীগ সভাপতি সুমন মাদবর দৈনিক আজকের সংগ্রামের রিপোর্টারকে জানান, সে অনশন নেয়া তরুণীকে চিনে না। এটা সাজানো ষড়যন্ত্র।

স্থানীয় রাজ্জাক মাদবর নামে একজন বলেন, তিনি মেয়ের অবিভাবকদের সাথে কথা বলেছেন। এবং খুব শীগ্রই তাদের বিয়ের ব্যাবস্থা করা হবে।

বিকে নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসকান্দার আলী ভুইয়া মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমি শুনেছি। স্থানীয় অনেকেই আমাকে কল করে এবিষয়ে জানিয়েছে। আমি জরুরি কাজে ঢাকায় আছি। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে দেখার জন্য অনুরোধ করেছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park