
মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী রজপাড়া মৃত্য ফাঁদ ডিভাইডারে দুর্ঘটনা থেকে শতাধিক পর্যটক প্রাণ রক্ষা পেলেন।কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকবাহী একটি বাস রজপাড়া মৃত্য ফাঁদ ডিভাইডারে দুর্ঘটনা থেকে শতাধিক পর্যটক প্রাণ রক্ষা পেলো।বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের সিক্স লাইন জিরো পয়েন্ট সংলগ্ন রোড ডিভাইডারটি যেন ‘মৃত্য ফাঁদে’ পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ মহাসড়ক হয়ে সিক্স লাইন হয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের যাওয়ার জন্য দুর্ঘটনা রোধে এ ডিভাইডারটি নির্মাণ করলেও সেটি এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবুও এটা নিয়ে কারো মাথা ব্যাথা নেই। তাই ডিভাইডারটি দ্রুত সরিয়ে ফেলার জন্য সড়ক বিভাগের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে স্থানীয় লোকজন।