সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুর প্রেস ক্লাবের উদ্যোগে দুঃস্থ্য শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

  • আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুর প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্থ দুঃস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শাজাহান খান এমপি বলছেন, শেখ হাসিনা সরকারের আমলে গ্রাম এখন শহরে রূপ নিয়েছে। গ্রামের যে জায়গায় পাঁ রাখা হয়, সেখানেই শহরের সুবাতাস। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মার্কেট নির্মাণ সব কিছুই এর অন্যান্য উদাহরণ। ৫ই জানুয়ারী (শুক্রবার) বিকেলে মাদারীপুর নতুন শহর এলাকায় মাদারীপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুঃস্থ্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, গ্রাম কিংবা শহর সবজায়গাতেই মানুষ ভাল আছে। কেউ এখন আর না খেয়ে থাকে না। এমন কি কারোর বস্ত্রের অভাব নেই। বিগতদিনে বিভিন্ন মার্কেটের নিচে পুরাতন কাপড় কেনার ভীড় থাকতো, সেই পরিবেশ এখন আর নেই। সবাই এখন নতুন কাপড় চায়। মানুষ নতুন কাপড় পড়ে।
মাদারীপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদারীপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশিরের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিসিবি’র সাংবাদিক মনির হোসেন বিলাস, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আয়েশা সিদ্দিকা আকাশী, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, মাইটিভির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান, মাইটিভির চায়না প্রতিনিধি সোহেল আহম্মেদ বাদল, কালেরকন্ঠর জেলা প্রতিনিধি বিধান মজুমদারসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park