মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পিরোজপুরে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন।

  • আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ জানুয়ারী’২৩ শনিবার দুপুর ১ টায় জেলা স্টেডিয়াম মাঠ সংলগ্ন একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় আয়োজিত যুব গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। যুব গেমস ৮ টি ক্যাটাগরিতে ৩ দিন ব্যপি খেলায় শতাধিক খেলোয়াড় অংশ নিবে।

মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসীন হবার পর ক্রীড়া ক্ষেত্রে যে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে তা আর কোন সরকার দেয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park