সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শীতের পাখির মতো বিএনপি নেতাদের থেকে সাবধান : রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ১১৭ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি :

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি নেতাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। শীতের পাখিরা এখন যেমন সাইবেরিয়া থেকে এসেছে, নির্বাচন এলে বিএনপি নেতাদেরও শীতের পাখিদের মতো আগমন ঘটবে। তাদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন।’

রোববার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সতর্কবাণী দেন।

ড. হাছান বলেন, ‘নির্বাচনের আগে বিএনপির নেতারা শীতের পাখিদের মতো করে আসবে। অথচ তাদেরকে কোনদিন কোনো জায়গায় দেখা যায়নি। তারা ত্রাণ বিতরণে নাই, ঘুর্ণিঝড়ে নাই, করোনার সময়ও ছিল না। এভাবে তারা কোনো সময়েই মানুষের পাশে ছিল না। তাই সাধারণ জনসাধারণকে তাদের থেকে সতর্ক থাকতে হবে।’

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘রাঙ্গুনিয়ায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আজকে ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হল। এভাবে রাঙ্গুনিয়া একটি আধুনিক জনপদে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে বদলে গেছে। আগামীতেও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আবারও আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের বিকল্প নেই।’

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে রাঙ্গুনিয়া পৌরসভা, বেতাগী, পোমরা, মরিয়মনগর এবং পারুয়া ইউনিয়নের ১৪টি নতুন সড়ক, একটি স্কুল এবং ৩টি কালভার্টসহ একযোগে মোট ১৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ফলক উম্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহাম্মদ, নির্বাহী প্রকৌশলী হাসান আলী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park