মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কেরানীগঞ্জে পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

শহিদুল ইসলাম(শাহেদ)

প্রচন্ড শীত। কাঁপছে সারাদেশের মানুষ। শীতার্ত অসহায় মানুষের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এসেছে শীতবস্ত্র নিয়ে।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী আজ (১২ জানুয়ারি ২০২৩) বিকালে শীতবস্ত্র বিতরণ করেন শীতার্তদের মাঝে। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের হাতে তুলে দেন কম্বল।

পুনাক সভানেত্রী এ সময় বলেন, ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে পুনাক। পুনাক অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সবসময় দাঁড়াতে চাই।

এ সময় পুনাকের সহ-সভানেত্রী মুনমুন আহসান, সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা নুপুর, ঢাকা জেলা পুনাক সভানেত্রী, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানসহ পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকার অসহায় মানুষদের খুঁজে খুঁজে তৈরি করা হয়েছে তালিকা। তাতে বাদ পড়েনি অটিস্টিক শিশুরাও। ২৫০ জন অটিস্টিক শিশুসহ মোট ৮০০ জন দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে কম্বল।পুনাকের সমাজ কল্যাণ শাখা এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, অতিমারী করোনাকালেও পুনাক দাঁড়িয়েছে দুস্থ অসহায় মানুষের পাশে। মাসের পর মাস রান্না করা খাবার এবং ওষুধ বিতরণ করেছে। করোনা যোদ্ধাদেরকে উৎসাহিত করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park