মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

থানার শাকসবজি বাগান ঘুরে দেখলেন ইউএনও।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য করার লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা থানার মধ্যে অনাবাদি পতিত জমিতে চাষ হয়েছে বিভিন্ন শাকসবজি ও ফলমূলের। লোভনীয় এসব দেশীয় তরতাজা শাকসবজির বাগান ঘুরে দেখেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল।

বুধবার (১১-জানুয়ারি) সকালে জাজিরা থানার মধ্যে চাষ করা এসব শাকসবজির বাগান ইউএনওকে ঘুরিয়ে দেখান জাজিরা থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, কিছুদিন আগেও জাজিরা থানার মধ্যে থাকা এসব জমি ছিলো অনাবাদি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ওসি মোঃ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে অনাবাদি এসব জমিতে দেশীয় জাতের কালো বেগুন, পালংশাক, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বরবটি, সিম সহ বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করা হয়েছে।

থানার মধ্যে শাকসবজি চাষ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল বলেন, বিষয়টি আমার কাছে চমৎকার লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজে লাগিয়ে প্রতি ইঞ্চি জায়গা আবাদ করলে আমরা দেশের খাদ্য চাহিদা পুরণ করতে সক্ষম হবো। পাশাপাশি বিদেশেও কৃষিপণ্য রপ্তানি করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park