মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিয়ে করলেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি জয় আল নাহিয়ান খান জয়।

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৪১ বার পঠিত

এম,এস,এ রেজা :

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়।

আল নাহিয়ান খান জয়ের স্ত্রীর নাম কাকন ভুঁইয়া। তিনি রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বিয়ের আয়োজনে জয়ের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ আরও অনেক নেতাকর্মী।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ছাত্রলীগ সভাপতির বিয়ের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে। অনেকেই নব দম্পতির সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park