সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার আসামী মাওঃ আব্দুর রব খান গ্রেপ্তার ।

  • আপডেট সময় : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৪০৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ জানুয়ারী শুক্রবার রাতে গ্রাহকের হাজার কোটি টাকা
আত্মসাৎ মামলার আসামী এহসান গ্রুপের উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান গ্রেপ্তার।

পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী আশরাফুল উলুম কাওমী মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাওলানা আব্দুর রব খান (৭০) এহসান গ্রুপের পরিচালক মুফতি রাগীব আহসানের পিতা এবং পিরোজপুর সদর উপজেলার বড় খালিশাখালী এলাকার মৃত ইব্রাহীম খানের পুত্র। তিনি খলিশাখালী আশরাফুল উলুম কাওমী মাদ্রাসা এবং জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসারও পরিচালকের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

জানা গেছে, ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ অভিযোগে এহসান গ্রুপের পরিচালক মুফতী রাগীব আহসান ও তার সহযোগীকে ২০২১ সালের ০৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। বর্তমানে এহসান গ্রুপের পরিচালক মুফতী রাগীব আহসান গ্রাহকের করা অর্থ আত্মসাৎ মামলায় পিরোজপুর কারাগারে আছে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, সাধারন গ্রাহকের হাজার হাজার কোটি টাকা
আত্মসাৎ ১৬ টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিলো, মাওলানা আব্দুর রব খানের বিরুদ্ধে। প্রতারিত হওয়া বেশ কিছু গ্রাহকের মামলার পরে আত্মগোপনে ছিলো আলোচিত এহসান গ্রুপের অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুর রব খান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park