
মোঃ নাজমুল হুদা
স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায়, ভিডাব্লিউ কর্মসূচির জন্য উপকারভোগী মহিলা বাছাই/ নির্বাচনের প্রাথমিক তালিকার ছক, ভিডাব্লিউ চক্র ২০২৩-২০২৪, এর চূড়ান্ত তালিকা অনলাইন প্রকাশ করলে দেখা যায়, বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ২নং কালবিলা ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফুল্ল মল্লিক (৪৫) পিতা. মৃত. জিতেন্দ্র নাথ মল্লিক এর নিজ পরিবারে ৪ টি, চাচাতো ভাইয়ের স্ত্রী’র নামে ১ টি মোট ৫ টি উপকারভোগী কার্ড নিজ পরিবারে বিতরন করায়, গ্রামের অন্যান্য আওয়ামী লীগ নেতা কর্মীরা সহ সাধারণ মানুষের মাঝে চলছে আলোচনা – সমালোচনা!
সরেজমিনে গিয়ে এবং তালিকা অনুযায়ী দেখা যায়, প্রফুল্ল মল্লিক এর পরিবারের তালিকায় ৬ নং ক্রমিক নম্বরে – তার বোন স্নেহলতা মল্লিক, তবে সে বর্তমানে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের স্হায়ী বাসিন্দা , তালিকায় ১২নং এ- তার মেঝ ভাইয়ের স্ত্রী সীমা রানী মল্লিক, তালিকায় ১৪নং এ – ছোট ভাইয়ের স্ত্রী সুচরিতা রায়, তালিকায় ১৫নং-এ চাচাচো ভাইয়ের স্ত্রী বিজলী রানী, এবং তালিকায় ২৬ নং এ তার স্ত্রী রিকু রানী মল্লিক!
তবে ২ নং কালবিলা ওয়ার্ড আওয়ামীলীগের একাধিক নেত্রীবৃন্দ জানান ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফুল্ল মল্লিক কারো সাথে আলোচনা না করেই তিনি তার নিজ পরিবারে ৫ টি কার্ড বিতরন করেছেন এবং তিনি একা একাই সিদ্ধান্ত নিয়েছেন!
উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন চেয়ারম্যান বাবু অমল মল্লিক এর সাথে যোগাযোগ করতে গেলে তিনি বলেন, আমি ২ নং কালবিলা ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফুল্ল মল্লিকের কাছে জিজ্ঞেস করেছিলাম সে আমাকে বলেছে উজিরপুর উপজেলা থেকে কার্ড করে এনেছে !
তবে ২ নং কালবিলা ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফুল্ল মল্লিকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে গেলে তার ফোন বন্ধ পাওয়া যায়!