মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাঁশবাড়ি ঝিলের সৌন্দর্যে বিমোহিত পর্যটকরা।

  • আপডেট সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:

কোনো ধরনের ইট, পাথর কিংবা লোহা সাদৃশ্য বস্তু নয়। শুধুমাত্র বাঁশ,গোল পাতা আর ছন দিয়ে নির্মাণ করা হয়েছে অবকাঠামো। পর্যটদের হৃদয়ে প্রাকৃতিক অনুভতি ছুঁয়ে দিতে হরেক রকম রং আর ফুল গাছ দিয়ে সাজিয়ে দেয়া হয়েছে চারপাশ। আর দৃষ্টিনন্দন এই অবকাঠামোর আলোক সজ্জা দুর থেকে নজর কারতে বাধ্য করবে প্রকৃতি প্রেমীদের। যা এরই মধ্যে সারা ফেলেছে কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয়দের মাঝে। তাই আগন্তুকরা বলছেন, মন জুড়ানো বাঁশবাড়ি ঝিল নির্মাণের মধ্যেদিয়ে বাংলার আদিম সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক লাগোয়া পায়রা সমুদ্রবন্দরের প্রবেশ পথে শেখ হাসিনা ফোরলেন সড়কে ঢুকতেই পর্যটকদের চোখ আটকে দিচ্ছে বাঁশবাড়ি ঝিল। পানির উপরে এই বাড়ি নির্মাণের শুরু থেকেই কৌতহল ছিল মানুষের মনে। যা শুক্রবার উদ্বোধনের পরেই নতুন এক বিনোদন কেন্দ্র হিসেবে ব্যাপক সারা ফেলেছে সব বয়সীদের মাঝে। মূলত এটি সুস্বাদু কফি এবং মুখরোচক খাবার বিক্রির প্রতিষ্ঠান হলেও বাঁশবাড়ি পর্যটকদের কাছে মাত্র এক দিনেই বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। কুয়াকাটায় যাত্রা পথে প্রায় সবধরণের যানবাহন থামিয়ে এক নজর দেখতে উৎসুক মানুষ এখন ভিড় করছেন এই বাড়িতে। আর সিংহভাগ পর্যটকরা এখানে প্রবেশ করেই ক্যামেরা বন্দি করে নিচ্ছেন নিজেকে।

বরিশাল থেকে বেড়াতে আশা এক পর্যটক সরকারী কর্মকর্তা গোলাম কাদের বলেন, সপ্তাহিক ছুটিতে পরিবার নিয়ে কুয়াকাটায় যাচ্ছিলাম। পথিমধ্যে এখানে চোখ আটকে গেল। তাই পরিবারের সবাই নেমে এখানে ঢুকেছি। তবে এখানে প্রবেশ করেই আমার সন্তানেরা মনমুগ্ধকর পরিবেশে উল্লাসে মেতেছে। এমনকি আমি নিজেও মুগ্ধ হয়েছি এখানের সাজসজ্জা দেখে। ঢাকা থেকে আসা পর্যটক বিথি জানান, কুয়াকাটায় ভ্রমণ শেষে পায়রাবন্দর দেখবো বলে ফোরলেন দিয়ে যাচ্ছিলাম। কিন্তু নিচে পানি এবং বাশেঁর অবকাঠামো দেখে বিমোহিত হয়েছি। তিনি বলেন, বরিশালের কোথাও এমন দৃষ্টিনন্দন জায়গা আমার চোখে পড়েনি।

বাঁশবাড়ি ক্যাফে ঝিলের পরিচালক সৈয়দ মশিউর রহমান শিমু জানান, দীর্ঘদিন ধরেই তার স্বপ্ন ছিল বাংলার ঐতিহ্য ধরে রেখে কংক্রিট ছাড়াই এমন একটা কিছু নির্মাণ করার। সেই চিন্তাধারা থেকেই প্রায় সাত হাজার বাঁশ, কাঠ, গোলপাতা এবং ছন দিয়ে এই বাড়ি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় করতে হয়েছে তাকে। আর এই কাজে তার স্ত্রী আর্থিক সহযোগীতা করেছেন। এটি উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে মেহমানদের সর্বোচ্চ সেবা দেয়ার কথা জানান তিনি।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, শেখ হাসিনা ফোরলেন সড়ক সংলগ্ন এলাকায় নতুন বাঁশবাড়ি ক্যাফেতে অনেক পর্যটকরা আসতে শুরু করেছেন। আমাদের পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তায় সবসময়ই সচেষ্ট আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park