সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে একাধিক মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী সহ দুইজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

  • আপডেট সময় : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ২১৭ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে একাধিক মামলার আসামী ও শীর্ষ সন্ত্রাসী রুবেল মাতুব্বরসহ দুইজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ১৫ই জানুয়ারী (রোববার) রাত ৮টার দিকে শহরের পুরানবাজারের কাঠপট্টী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মোবারেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩২) ও চরনাচনা গ্রামের হায়দার আকনের ছেলে রুবেল আকন। আহত রুবেল মাতুব্বর চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলার আসামী। অপরদিকে রুবেল আকন শহরের পুরানবাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ী।
স্বজনদের অভিযোগ, মাদারীপুর শহরের কাঠপট্টীতে সড়কের পাশের একটি দোকানে হালিম খাচ্ছিল পূর্ব রাস্তি এলাকার রুবেল মাতুব্বর। রাত ৮টার দিকে মুখোশ পড়ে একদল দুর্বৃত্ত তাকে এলো পাতারি কুপিয়ে জখম করে। বাঁধা দিলে গেলে পাশে থাকা কাঁচামাল ব্যবসায়ী রুবেল আকনকেও কোপাতে থাকে দুর্বুত্তরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে দুইজনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে রুবেল মাতুব্বরকে পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। এই ঘটনার বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।
আহত একজনের স্ত্রী বলেন, রাস্তায় দাঁড়িয়ে হালিম খাচ্ছিল, এমন মুখোশ পড়ে এই হামলা চালানো হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিদ আরেফিন জানান, আহত দুইজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আর একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে, তাদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park