সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

একসঙ্গে ওমরা করতে সৌদি গেলেন ৭ ভাই

  • আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১২৮ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক :

পাবনার ঈশ্বরদীতে একসঙ্গে ওমরা পালন করতে সৌদি আরবে গেছেন আপন সাত ভাই। একসঙ্গে সাত ভাইয়ের ওমরা পালনের বিষয়টি এলাকায় ব্যাপক প্রশংসা ও আলোচনার সৃষ্টি করেছে। সাত ভাই ব্যবসার সঙ্গে জড়িত।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর আগে সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে তারা একসঙ্গে ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এই সাত ভাই হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে মো. ফজলুল হক (ভাঙন), ডা. মো. আলমগীর পারভেজ, মো. সেলিম হোসেন, মো. রিয়াজুল ইসলাম (চুনু), মো. আনোয়ার হোসেন, মো. আনজারুল ইসলাম এবং মো. রাসেল রানা।

সাত ছেলের এমন কাজে খুশি শতবর্ষী মা ফজিলা বেগম। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে। আনন্দ বলে বোঝাতে পারবো না। আমি বেঁচে থাকতেই আমার সাত ছেলে একসঙ্গে পবিত্র ওমরা পালন করতে গেল- আমার এজন্য এর চেয়ে খুশির খবর আর কী আছে। দোয়া করি, আমার সাত ছেলেই যেন সুস্থ, সবল অবস্থায় আবার আমার কোলে ফিরে আসে।

পারিবারিক সূত্র জানায়, সৌদি আরব ১৭ দিন অবস্থান করবেন এই সাত ভাই। ওমরা পালনের পাশাপাশি তারা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় পবিত্রস্থানগুলো ঘুরে দেখবেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park