সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপি একটি খুনির দল, যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতা – আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

  • আপডেট সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

মাদারীপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি একটি খুনির দল। যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতা। গোলাম আজম, নিজামী, সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে দল করে ক্ষমতায় এসেছে বিএনপি। রাজনীতির নামে দুঃশাসন করেছে তারা। সেই অপশক্তিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। ১৭ই জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী এলাকায় জেলা আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি এখন নানান ধরনের কথা বলে, যার সাথে সত্যতার কোন সংযোগ নেই। তাদের দেশের মানুষের কাছে মাফ চাওয়া উচিৎ। জনগণ ক্ষমা করার পর, বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করলে আওয়ামী লীগ তা মেনে নিবে। তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিবে আওয়ামী লীগ।
বিএনপিকে ছাড়া দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না, বিএনপির এমন কথার তীব্র নিন্দা জানিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির মামাবাড়ির আবদার মেনে নেয়া যায় না। এই অন্যায় আবদার বাংলাদেশের মানুষ মেনে নেয়ার কোন কারণ নেই।
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান খান রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park