মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১১ টি মিশুক উদ্ধারের চমকে বিশেষ পুরস্কৃত হলেন ঢাকা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী এসআই অলক কুমার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৫২ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের দোহাজজরী গ্রামের কৃতি সন্তান মৃত সদানন্দ দে এর কনিষ্ঠপুত্র সাব ইন্সপেক্টর অলক কুমার দে (নিরস্ত্র), অত্যন্ত সুনামের সহীত,বাংলাদেশ পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন, তিনি কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং-১৮, তাং-০৪/১১/২০২২ ধারা- ৪১৩ পেনাল কোড মামলায় কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার, সোনাকান্দা, কোনাখোলা, ব্রাহ্মনকিত্তা, খোলামোড়ার এলাকার বিভিন্ন অটোরিক্সা গেরেজে অভিযান পরিচালনা করে ১১ টি চোরাই মিশুক অটোরিক্সা উদ্ধার ও চোরাই চক্রের মূল হোতাসহ ০৬ জন সক্রীয় সদস্যকে গ্রেফতার করেন। উক্ত আসামীরা বিভিন্ন সময় যাত্রীবেশে অটোরিক্সায় উঠে নির্জন যায়গায় নিয়ে অটোরিক্সাচালকদের মারধর করে মেরে ফেলার হুমকি দিয়ে মিশুক অটোগুলো ছিনিয়ে নিতো। এই মামলায় ০২ জন আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়াও কেরাণীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আলোচিত রড ডাকাতি মামলার আলামত ট্রাক ও ডাকাতদের ধরার ক্ষেত্রে এসআই (নিঃ) অলক কুমার দে এর অত্যন্ত চৌকস ভূমিকা পালন করেন,সর্বোপরি,২৪ ঘন্টার অভিযানের মাধ্যমে চোরাইকৃত হতদরিদ্র মানুষের শেষ সম্বল ১১ টি মিশুক উদ্ধারের চমক দেখিয়েছেন। যার ফলে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় বিশেষভাবে প্রশংসিত হয়েছেন এবং ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান মিয়া পিপিএম বার,সাব ইন্সপেক্টর অলক কুমার দে কে ১৯ই জানুয়ারি ২৩ (বৃহস্পতিবার) মিলব্যারাক ঢাকা জেলার কনফারেন্স রুম এ,বিশেষ পুরস্কার এবং স্বীকৃতি প্রদান করেন,কেরানীগঞ্জ মডেল থানায় তার সাফল্যের পিছনে অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন-অর রশিদ পিপিএম ও সার্কেল এসপি মোঃ শাহাবুদ্দিন কবির পিপিএম এর সর্বোচ্চ সহযোগিতা করেন বলে জানায় সাব ইন্সপেক্টর অলক কুমার দে। উল্লেখ্য যে এসআই অলক কুমার দে তার সর্বোচ্চ পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ, পরপর টানা তিনবার তিনি পুরস্কৃত হলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park