
চীফ রিপোর্টার:
শরীয়তপুরের জাজিরায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার এসআই জসিমের নেতৃত্বে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুজন হলেন- জাজিরা থানাধীন বড় গোপালপুর ইউনিয়নের ফজু মসাদ মাদবর কান্দির মৃত লুতফর মাদবের ছেলে শাহাদাৎ মাদবর (২৩) ও আব্দুর রাজ্জাক মাদবরের ছেলে জসিম মাদবর (৪৫)
পরে বিক্রয়ের উদ্দেশ্য ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিমের নেতৃত্বে এএসআই বেলাল, এএসআই রফিকুল ইসলাম ও এএসআই সামাদ মোল্লা অভিযান পরিচালনা করে বড় গোপালপুর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।