মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পটুয়াখালী মহিপুরে রান্না ঘরের মাটি খুঁড়ে মিললো ৭ কেজি গাজা।

  • আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে ৭ কেজি গাঁজাসহ শানু গাজী (৪৭) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারী) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লতাচাপলী ইউপির আলিপুর থ্রি পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯শত টাকাও উদ্ধার করা হয়।

আটক শানু গাজী ওই ইউপির আলিপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শানুর নিজ বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে ড্রামভর্তি ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এছাড়া মাদক বিক্রির কিছু নগদ অর্থ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এছাড়া তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park