সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দৌলতপুর আওয়ামী লীগের কর্মি সমাবেশে শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন এমপি দুর্জয়।

  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী

জানুয়ারি ২০২৩ মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পাশাপাশি দেশের উন্নয়ন ধরে রাখতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে । বিএনপি-জামাত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে রাজপথে থাকতে হবে।
তিনি আরো বলেছেন, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলা গড়ার । বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছে।
২১ জানুয়ারি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেছেন, বিএনপি-জামাত জোট ক্ষমতায় যখন ছিল সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদা বাজি, টেন্ডার বাজি, জমি দখল , রাস্তা ঘাটে ছিনতাই,চুরি-ডাকাতি । ঘিওর-দৌলতপুর-শিবালয় উপজেলার কৃষক হাট-বাজারে ধান বিক্রির টাকা ঘরে নিয়ে যেতে পারতো না । সাধারন লোকজনের টাকা পয়সা রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে যেতো । আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মানুষ শান্তিতে ঘুমাতে পারে । সন্ত্রাসী কর্মকান্ড নেই, রাস্তাঘাটে ছিনতাই,চুরি-ডাকাতি নাই ।
তিনি আরো বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশে উন্নয়ন হয় দেশের মানুষ ভাল থাকে। দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে । নৌকায় ভোট দিলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে দেশে উন্নয়ন হবে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে জনগনের প্রতি আহবান জানান । আ্ওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা ভোটার ও জনগনের কাছে তুলে ধরার আহবান জানান
তিনি আরো বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘিওর-দৌলতপুর-শিবালয় রাস্তাঘাট,ব্রীজ ,কালভার্ট,স্কুল-কলেজের ভবন,যুব প্রশিক্ষণ কমপ্লেক্র, পাটুরিয়ায় আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম, অর্থনৈতিক অঞ্চল, শেখ রাসেল মিনি স্টেডিয়াম,ফায়ার সার্ভিস স্টেশন,ঘরে ঘরে বিদ্যুত ,নদী ভাঙ্গন রোধ সহ ব্যাপক উন্নয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু ও দোয়া চাইলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় ।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস এর সঞ্চালনায় এছাড়া বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন , দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আবুল বাশার,জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, ধামশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী,ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন,ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ ,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন,উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ,সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park