সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাটোরে সিএনজি-পাওয়ার ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত-১

  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ২০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ উমর ফারুক

নাটোরের লালপুরে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমিরুল সরকার (৩৭) নামে একজন নিহত হয়েছেন। অপর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর পৌরসভার গবাদিপশুর হাট মধুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল সরকার (৩৭) বড়াইগ্রামের হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। আহত ব্যক্তি উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ভোলা মুন্সীর ছেলে আসলাম উদ্দিন (৪৫)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর পৌরসভার গবাদিপশুর হাট মধুবাড়ি নামক স্থানে ইট বোঝাই পাওয়ার ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়ে আমিরুল সরকার ঘটনায়স্থলেই মারা যান। অপর আহত আসলাম উদ্দিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান বলেন, নিহত ব্যক্তি ঘটনাস্থালেই মারা যান। আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ঘাতক পাওয়ার ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ আত্মীয়ের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেয়ে সড়ক আইনে মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park