
নিজস্ব প্রতিবেদক :
ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি ৩শ গ্রাম গাঁজা সহ বউ-শাশুরীকে গ্রেফতার করেছে শশীভূষণ থানা পুলিশ।
রবিবার(২২ জানুয়ারী) সন্ধ্যায় শশীভূষণ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি জিল্লুর রহমানের সার্বিক তত্বাবধানে এসআই সোলাইমান এর নেতৃত্বে এএসআই মনিরুজ্জামান, এএসআই আবুল কালাম, এএসআই সৈকত সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড করিমপুর রত্তন মিস্তির বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রত্তনের স্ত্রী মিনারা বেগম (৫৮) ও ছেলে দুলাল হোসেন (দুলুর) স্ত্রী তামান্না আক্তার (২২) কে তার নিজ বসত ঘর থেকে ৬ কেজি ৩শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এখবর নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্তন আইনে মামলা দায়ের করা হয়েছে সকালেই আদালতে সোর্পদ করা হবে।