সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রাংশ বিতরণ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ২১৭ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরায় কৃষি অফিসের তত্বাবধানে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় জাজিরা উপজেলায় ৫’জন কৃষককে ৫০% ভর্তুকির মাধ্যমে পাওয়ার থ্রেসার ও মেইজ শেলার কৃষি যন্ত্র দেয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশে কৃষি হবে আধুনিক ও যান্ত্রিক নির্ভর, সেই লক্ষ্যকে সামনে রেখে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে ভর্তুকি দিয়ে এসব কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়।

সোমবার (২৩-জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি যন্ত্রাংশ বিতরণ অনুষ্ঠানে এসব কৃষি যন্ত্রাংশ বিতরণ করে জাজিরা উপজেলা কৃষি অফিস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জামাল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা আওয়ামিলীগ সভাপতি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।

পরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাজিরা উপজেলার কৃষি এক সময় যান্ত্রিক ও স্মার্ট কৃষিতে রুপান্তরিত হবে বলে আমরা আসা করি। সেই লক্ষ্যে সমন্বিত ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা ৫০% (ভর্তুকির) মাধ্যমে ৫’জন কৃষকের মধ্যে কৃষি (মেশিনারিজ) উপকরণ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park