মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাদারীপুরে এক বাক-প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম দুর্বৃত্তরা।

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৬২ বার পঠিত

রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে এক বাক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় শাহ জালাল বেপারী(২০)কে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহ জালাল একই এলাকার নুরু বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের সবুজবাগ এলাকায় সরস্বতী পুজার আয়োজন করে হিন্দুধর্মাবলম্বীরা। সেখানে রাতে পুজা দেখতে ও ঘুরতে যায় শাহ জালাল। হঠাৎ পেছন থেকে একদল দুর্বৃত্ত তাকে এলো পাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ওই বাকপ্রতিবন্ধীতে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ফরিদপুর মেডিকেলে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, শাহ জালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জেলা সদর হাসপাতালে তার জন্য পর্যাপ্ত চিকিৎসা না থাকায় মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানায়, প্রতিবন্ধীর উপর হামলার ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park