সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এটা বিএনপির মরণযাত্রা: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১২১ বার পঠিত

শুভ্র শাওন :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি পদযাত্রার যে কর্মসূচি দিয়েছে- তা পদযাত্রা নয়, মরণযাত্রা। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আমিন মার্কেটের সামনে ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সমাবেশ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির গণজোয়ারে ভাটা পড়েছে। তাদের পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে। তারা পরাজিত হবে, আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে—রাজনৈতিক মরণ। ’

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ডাক দিলেই চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি। রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ আমরা ছাড়বো না আগামী নির্বাচন পর্যন্ত।

মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস উল্লেখ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে হারলেও মানুষের পাশে আছি, জিতলেও থাকবো। ’

তিনি বলেন, ‘খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে। আন্দোলনে হবে নির্বাচনেও খেলা হবে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। প্রস্তুত হয়ে যান, ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, জনসংযোগ করুন। ’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park