মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রতারণার আশ্রয় নিয়ে টাকা তুলতে গিয়ে জনতার হাতে ধরা চার প্রতারক

  • আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

কিডনি রোগীর চিকিৎসার কথা বলে মিথ্যার আশ্রয়ে টাকা তোলার সময়ে স্থানীয় জনতার হাতে ধরা খেয়েছে চার প্রতারক। তারা হলেন, খুলনা খানজাহান থানার ফরিদপুর গ্রামের ফজল শেখের ছেলে নাইম, ফুলবাড়ি গেট এলাকার হায়দার আলীর ছেলে সোহেল, মুক্তার হোসেনের ছেলে আল-আমিন ও রুস্তম হাওলাদারের ছেলে মিজান। শনিবার দুপুরে কালীগঞ্জ রহমানিয়া সুপার মার্কেটে টাকা তুলতে এসে তারা ধরা পরে।
রহমানিয়া মার্কেটের ব্যাবসায়ীরা জানায়, খুলনা থেকে ৪ যুবক তাদের মার্কেটে এসে কিডনি রোগীর সহায়তার কথা বলে টাকা তুলছিল। প্রতারকদের হাতে টাকা তোলার একটি কার্টুনে লেখা ছিল তাদের ভাই দিনমজুর আসাদুল আলম মিলনের কিডনি ড্যামেজ হয়ে মেডিকেল কলেজে ভর্তি আছে। তার চিকিৎসার জন্য সহায়তা চায়। কিন্তু এ সময় প্রতারকদের গতিবিধি সন্দেহ হলে ব্যাবসায়ী ও জনতা মিলে তাদেরকে আটক করে। এরপর প্রতারক চক্রদের জিজ্ঞাসাবাদে তাদের এলাকার মেম্বর মনিরের সাথে কথা বলে জানতে পারেন তারা একটি প্রতারক চক্র। পরে জনতা প্রতারকদের উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয় এবং প্রতারকদের উত্তোলনকৃত এক হাজার ১শ ৭৭ টাকা স্থানীয় এতিম খানায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park