মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রশিক্ষণ শেষে পাঁচ নবীন কর্মকর্তা পেলেন ‘সেরার’ পুরস্কার।

  • আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে পাঁচ নবীন কর্মকর্তা পেয়েছেন ‘সেরার’ পুরস্কার। কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ শেষ করায় বিভিন্ন ক্যাটাগরিতে তাঁরা এই পুরস্কার পেয়েছেন।

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৯ জানুয়ারি (রোববার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরাদের হাতে পদক তুলে দেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, বাংলাদেশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম, পুলিশ একাডেমির প্রিন্সিপালসহ পুলিশ বাহিনী ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পদকপ্রাপ্তদের মধ্যে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাকিবুল আলম ভুইয়া পুরস্কার পেয়েছেন সেরা প্রবেশনার হিসেবে। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর কবির হয়েছেন বেস্ট একাডেমিক। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শুভ্র দেব হয়েছেন বেস্ট ইন ফিল্ড। বেস্ট ইন হর্সম্যানশিপ হয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। বেস্ট শুটার হয়েছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. রাসেল রানা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park