সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

যাত্রীবাহী লঞ্চচাপায় নৌকার এক জেলে নিহত!

  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১১৩ বার পঠিত

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের চাপায় জেলেদের পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিহত হয়েছেন ও একজন নিখোঁজ রয়েছেন।
যাত্রীবাহী লঞ্চচাপায় নৌকার এক জেলে নিহত বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর শিবলি সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলের নাম বাকের সিকদার (৩৫) ও নিখোঁজ জেলের নাম বাকিউল্লাহ (৪০)। তাদের বাড়ি জেলার হিজলা উপজেলায়।

মেহেন্দীগঞ্জ উপজেলার নৌ পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে ভোলার বোরহানউদ্দিনগামী লঞ্চ প্রিন্স অব রাসেল-৫ চর শিবলি স্টেশনে ভেড়ার সময় ঘাটে বাঁধা জেলেদের নৌকার ওপর উঠে যায়। এ সময় পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা দুমড়ে-মুচড়ে যায়। কুয়াশায় দিক হারিয়ে এ ঘটনা ঘটেছে। নৌকাগুলোর ভিতরে থাকা জেলেরা নদীতে ঝাঁপিয়ে প্রাণে বাঁচলেও দুইজন নিখোঁজ আছে। এখন পর্যন্ত বাকের সিকদারের (৩৫) মরদেহ উদ্ধার করা গেছে। এছাড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ বাকিউল্লাহকে সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে।

দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চটি জব্দ করা হয়েছে। লঞ্চে থাকা যাত্রীদের ট্রলারে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park