
বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিন রামেরকান্দা এলাকায় আব্দুর রহিমের ছেলেদের সাথে দীর্ঘদিন ধরে মোঃ আবু তালেব এর জমির সীমানা নির্ধারন নিয়ে বিরোধ চলতেছে। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বেশ কয়েকবার স্হানীয়ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ গত ৭ জানুয়ারী স্হানীয় ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিগন উভয় পক্ষকে নিয়ে বসে আপোষ মিমাংসার চেষ্টা করলে প্রতিপক্ষ আবু তালেব গং উপস্হিত না হওয়ায় সালিশে উপস্হিত ইউপি সদস্য সালিশি বৈঠকে উপস্হিত সকলের সম্মতিতে উভয়ের সীমানা চিহ্নিত করে সীমানা খুঁটি লাগিয়ে দেন। পরবর্তীতে ৩১ জানুয়ারী সকাল ৭ টায় আবু তালেব তার ২ ছেলে আবুল হোসেন, আবুল কাশেম নির্মান শ্রমিকদের নিয়ে স্হাপিত সীমানা খুঁটি তুলে ফেলে বাড়ি নির্মান শুরু করলে আব্দুর রহিমের ছেলে মোঃ নাহিদ বাধা দিতে গেলে আবু তালেব দেশীয় অস্ত্র নিয়ে তাকে আক্রমন করে। এক পর্যায়ে আবু তালেব নাহিদকে ছুরিকাঘাত করার চেষ্টা করে এবং লাঠি দিয়ে হাতে আঘাত করে এবং সকলের সামনেই বলতে থাকে তোর মতো নাহিদকে খুন করে ফেললেও আমার কিছুই হবে না। এই ঘটনার পরে মোঃ নাহিদ কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বর্তমানে আব্দুর রহিমের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছেন এবং এই বিষয়ের সুষ্ঠ বিচারের জন্য সকলের কাছে আবেদন রাখছে