মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালীগঞ্জে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা , ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে দগ্ধ হয়ে রাবিয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আগুনে তার শরীর সম্পুর্ণ দগ্ধ হয়। সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে । মৃত বৃদ্ধা ওইগ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী। ওই বৃদ্ধার এক ছেলে ও দুই মেয়ের মধ্যে
ছেলেটি আগেই মারা গেছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে।
ঘটনার রাতে ওই বৃদ্ধা একাই তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে তার বাঁশের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।
স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মন্ডল জানান, ঘটনার রাতে বৃদ্ধার একাই ঘরে ছিল। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। আমরা টের পেয়ে গিয়ে দেখি সম্পূর্ন ঘর ভস্মিভূত হয়ে গেছে। সাথে বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে কয়লা হয়ে গেছে।
কালীগঞ্জ ফায়র সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, আমরা সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যাওয়ার পর ৯৯৯ এ ফোন আমাদের সহযোগীতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌছে আগুনে দগ্ধ মরদেহটি বের করি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park