সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দেশ ও জনগণের কল্যাণে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করুন- আইজিপি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩২ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম দেশ ও জনগণের কল্যাণে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণের প্রতি আহবান জানিয়েছেন।

আইজিপি ১ই ফেব্রুয়ারি (বুধবার) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার) ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান আইজিপি।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে আইজিপি এবং তাদের স্ত্রীগণ র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে ফুল দিয়ে অভিনন্দিত করেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণও আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে আজ এ পর্যায়ে এসেছেন। আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে আপনাদের মেধার সর্বোচ্চটুকু দিয়ে দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা সমুন্নত রাখার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার জন্য কাজ করবেন।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে আজকে আমরা এ অবস্থায় আসতে পারতাম না। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের পদের সংখ্যা বৃদ্ধি করায় আমাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এজন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে গ্রেড-১ প্রাপ্ত অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান ও এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণ বক্তব্য রাখেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, জামিল আহমদ বিপিএম, পিপিএম-সেবা, মোঃ হুমায়ুন কবির বিপিএম-সেবা, পিপিএম, ওয়াই এম বেলালুর রহমান বিপিএম-সেবা, এনডিসি এবং মীর রেজাউল আলম বিপিএম (বার)।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের সর্বোচ্চ দিয়ে পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং দেশ ও জনগণের কল্যাণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park