
আকাশ চৌধুরী
নাগরিক সভ্যতার এক অপরিহার্য অঙ্গ হলো পুলিশ সার্ভিস। সভ্য সমাজ গড়ে তুলতে হলে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা জরুরি। বিশ্বাস, সহানুভূতি, যোগাযোগ ও আস্থা অর্জনের মাধ্যমে একে অপরের কাছাকাছি আসা যায়। এ বিষয়ে পুলিশ সদস্যকেই এগিয়ে আসতে হবে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তা হলো নাগরিকদের ভেতর আস্থা ও বিশ্বাস স্থাপন করা।
পুলিশ আছে জনতার পাশে- এই শ্লোগান থেকেই “হ্যালো পুলিশ” সেবা দেয়ার কাজ শুরু করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম(বার)।
২ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যতিক্রমী এ উদ্যোগ ‘হ্যালো পুলিশ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। একই সময় তিনি বঙ্গবন্ধু গ্যালারিরও উদ্বোধন করবেন।