সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম নারীসহ আহত ৮।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ ৮ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ২ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, আব্দুল দলিলউদ্দিন সরদারের ছেলে সোহরাব সরদার (৬০), খালেদ সরদারের ছেলে মাসুদ সরদার (২০), সোহরাব সরদারের ছেলে আকাশ সরদার (১৬), খালেক সরদারের স্ত্রী জুলেখা বেগম (৪৫), বাদশা সরদারের স্ত্রী মালা বেগম (৪২), হালান সরদারের ছেলে বিল্লাল সরদার (৪০), আসাদ সরদার (৪৪) ও স্ত্রী সোরেফা বেগম (৭০)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মিয়ারচর এলাকার আসাদ সরদারের সাথে প্রতিবেশি জালাল সরদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মীমাংসার জন্য এলাকায় বেশ কয়েকবার সালিশী-বৈঠক করে স্থানীয় মাদবররা। এতে সমাধান না হলে ক্ষিপ্ত হয়ে আসাদ ও তার পরিবারের উপর দুপুরে অতর্কিত হামলা চালায় জালাল ও তাহার লোকজন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নারীসহ ৮ জনকে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। দুইজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে চিকিৎসক। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park