
বিশেষ প্রতিনিধি:
মাদারীপুরে হস্তান্তরের সাড়ে তিন বছর পর জেলা সদরের ২৫০’ শয্যাবিশিষ্ট হাসপাতালের আংশিক কার্যক্রম চালু হয়েছে।
২ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে ২৫০ শয্যার মধ্যে মাত্র ৫০ শয্যা চালুর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা শাজাহান খান (এমপি),এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার
মোঃ মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম। এতে জেলাবাসীর মাঝে স্বস্তি ফিরলেও জনস্বার্থে দ্রুত পূর্ণাঙ্গভাবে হাসপতালটির চালুর দাবী রোগী, স্বজন ও এলাকাবাসীর।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলাবাসীর স্বাস্থ্যসেবায় তিনকোটি টাকার সিটি স্ক্যান মেশিন, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ১০টি কার্ডিয়াক মনিটরসহ কয়েক কোটি টাকার যন্ত্রপাতি আনা হয় এখানে। প্রতিবন্ধী রোগীদের জন্য রাখা হয়েছে লিফটের ব্যবস্থা। হাসপাতাল চালুর দাবীতে বিক্ষোভ, মানববন্ধন এমনকি উচ্চ আদালতের মাধ্যমে চিঠি কোনকিছুই বাদ যায়নি। ৩০ কোটি টাকা ব্যয়ে একশ শয্যা থেকে আড়াইশো শয্যার সদর হাসপাতালের সাততলা ভবন সৈয়দারবালীতে নির্মানের পর ২০১৯ সালের ১২ নভেম্বর স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে গণপূর্ত অধিদপ্তর। এটি চালুতে সর্বশেষ ১৪ নভেম্বর উচ্চ আদালতের মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন সুপ্রীম কোর্টের আইনজীবি আবদুল্লাহ আল আশিক। এটি পূর্ণাঙ্গ চালু করা গেলে জেলার সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় আমুল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা জেলাবাসীর।