সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

শরীয়তপুরের জাজিরায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস -২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে শরীয়তপুর ডেভলপমেন্ট সোসাইটি (এসডিএস)।

সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় “নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি – স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২-ফেব্রুয়ারী) সকালে এই আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এই আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে এসডিএস।

এর আগে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে। এরপর শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে লিখিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।

পরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর কৃষি কর্মকর্তা মোঃ আ: মান্নান, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুবেল হোসেন এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: খাজী আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় (এসডিএস) এর কর্মকর্তাসহ উপস্থিত অতিথিবৃন্দ নিরাপদ খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তা এবং তার জন্য করনীয় সম্পর্কে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park