মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বরিশালে অন্তঃসত্ত্বা নারীকে হত্যা: স্বামী ও প্রথম স্ত্রীর যাবজ্জীবন

  • আপডেট সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে হত্যায় স্বামী ও প্রথম স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বিচারক একেএম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করে বলে ওই আদালতের ভারপ্রাপ্ত পিপি মামুন চৌধুরী জানান। যাবজ্জীবন ছাড়াও আসামিদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক মাস করে কারাবাসে থাকতে হবে।

দণ্ডিতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউপির আফালকাঠি গ্রামের মজিদ ফকিরের ছেলে আল আমিন ফকির এবং তার প্রথম স্ত্রী ফাতেমা বেগম। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন!

মামলার নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল আমিন স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রথম স্ত্রীকে না জানিয়ে ২০১৯ সালের দিকে তারা বিয়েও করেন।

বিয়ের পর দ্বিতীয় স্ত্রীর বাড়িতে বসবাস করছিলেন আল আমিন। এরই মধ্যে দ্বিতীয় স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এ নিয়ে প্রথম স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে আল আমিনের প্রায়ই ঝগড়া হতো।এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আল আমিনকে চাপ দেন ফাতেমা।

মামলায় আরও বলা হয়, আল আমিন তার প্রথম স্ত্রীর যোগসাজসে ২০২০ সালের ১৪ জুন রাতে দ্বিতীয় স্ত্রীকে বাড়ি থেকে ডেকে ৩০০ দূরে একটি বেড়িবাঁধের পাশে নিয়ে কুপিয়ে হত্যা করেন। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের প্রথম স্বামীর সন্তান বাদী হয়ে মামলা করেন। মামলায় পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় ও পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২০ সালের ২৫ ডিসেম্বর আল আমিন ও ফাতেমা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন বাকেরগঞ্জ থানার পরিদর্শক নকীব আকরাম হোসেন। মোট ১৪ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেয়!

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park