মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে বাস- মটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল চালক নিহত।

  • আপডেট সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ বার পঠিত

আকাশ চৌধুরী

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরী এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারী ২০২৩ ইং- শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক হৃদয় খান (২৩) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সাথে মানিকগঞ্জ গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলটি বাসের ভিতরে ইঞ্জিনের সাথে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান হৃদয় খান। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park