সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির প্রথম সভা পিরোজপুরে অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির প্রথম সভা ০৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬.৪৫ মিনিট পর্যন্ত একটানা অনুষ্ঠিত হয়েছে। সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে এই সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

বরিশালের বিভাগীয় কমিশনার আমিনুল আহসানের সভাপতিত্বে সভায় বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কিশোর-কিশোরীদের জন্য সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি পিরোজপুর জেলা থেকে দেশব্যাপী সূচিত কার্যক্রমের প্রথম জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত হয়েছে। এই কমিটির প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জেলায় কিশোর-কিশোরীদের সাইবার বুলিং ও সাইবার হয়রানি সম্পর্কে সচেতন করার মাধ্যমে দেশকে সম্পূর্ণভাবে অনলাইন যৌন হয়রানি মুক্ত করা।
সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি, সহযোগী অধ্যাপক মো. শাহিনুর রহমান, সাংবাদিক মাহমুদ হোসেন, সাংবাদিক নাসিম আলী, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, মঠবাড়িয়ার ইউএনও উর্মি ভৌমিক, শিক্ষার্থী মালিহা তানজিম প্রমুখ।

উলেস্নখ্য, ২০১৯ সালের ৩১ আগস্ট পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা সদরে ১৫ বছর বয়সী রুপা নামের দশম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park