
মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:
বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো কলাপাড়ার ঐতিহ্যবাহী পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় এর ৫০ বছরের পূর্তি ও প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোঃ মহিব্বুর রহমান মুহিব।
জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, টি-শার্ট বিতরণ, রেলী, উদ্বোধনী নৃত্য, উদ্বোধনী রেপ্লিকা উড়িয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আগত অতিথি ও স্থানীয় জনপ্রতিনিধি সহ অতিথিদের সমন্বয়ে মতবিনিময় সভা এবং আগত অতিথি ও অবসরপ্রাপ্ত শিক্ষক দেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মধ্যাহ্নের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মুহিব, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও কলাপাড়া পৌর মেয়র বাবু বিপুল চন্দ্র হালদার, মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক, নীলগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি বৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের প্রধান আয়োজক ও পৃষ্ঠপোষক জনাব বিজয় চন্দ্র সরকার, চিফ একাউন্টেন্ট আলিফ গ্রুপ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের সমন্বয়ের সংগীত অনুষ্ঠান ও নিত্য।
সন্ধ্যায় কুয়াকাটা খানাবাদ কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বরিশাল বেতারে নিয়মিত শিল্পী ডঃ মোঃ শহিদুল ইসলাম শাহীন এর উপস্থাপনা ও পরিবেশনায় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবেশন করেন অনির্বাণ শিল্প গোষ্ঠী। রাত ০৮টা হতে ১১ টা পর্যন্ত চলে ঢাকা থেকে আগত শিল্পীদের সংগীত অনুষ্ঠান। অতঃপর র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের পর অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কাঁঠালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু চিন্ময় সরকার, আবুল বাশার ও রমা বিশ্বাস।