
শহিদুল ইসলাম (শাহেদ)
মাদারীপুরে সদর পশ্চিম পাঁচখোলা আনন্দ বাজারে দোকান থেকে ডেকে নিয়ে হত্যা মামলাসহ একডজন মামলার এক আসামী আউয়াল মাতুব্বরকে নিশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রাতে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় চা দোকানী আউয়াল মাতুব্বরকে। এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। ঘটনার পর এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন আসেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন তিনি,পুলিশ সুপার আরো বলেন অপরাধী যে-ই হোক না কেনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিহত আউয়াল (৫৪) সদর উপজেলার পশ্চিম পাঁচখোলার কাশেম মাতুব্বর এর ছেলে। তার পরিবারে দুই স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।