সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও হেরোইনসহ কুখ্যাত সন্ত্রাসী আটক ।

  • আপডেট সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ উমর ফারুক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে,এরই ধারাবাহিকতায়

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ০১:১৫ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকায় অভিযান পরিচালনা করে ।

উক্ত অভিযানে, ওয়ান শুটারগান-০৪টি, এয়ারগান-০১টি, গুলি-০২ রাউন্ড, হেরোইন-৩০ গ্রাম, ডেগার-০৬টি এবং মোবাইল-০১টিসহ আসামী মোঃ জাকারিয়া হোসেন @ রকি(৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা-মোছাঃ মল্লিকা বেগম, সাং-পুরানাপৈল, থানা-সদর, জেলা- জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এখানে উল্লেখ্য যে, মোঃ জাকারিয়া হোসেন (রকি) জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকার একজন শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সে এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ না খুলে। এছাড়াও সে অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জয়পুরহাট সদর এলাকার বিভিন্ন বালু মহোল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। সে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে নেতৃত্ব প্রদান করত। তার নামে বিভিন্ন থানায় ০৮ টি মামলা দায়ের করা হয়েছে যা সিডিএমএস পর্যালোচনা করে পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park