সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৪০০ টাকার জন্য বন্ধুদের হাতে খুন হয় রিয়াজ: পুলিশ

  • আপডেট সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ৪০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজকে (১৭) উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করেছেন তারই বন্ধুরা। ’

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতারের পর মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাউছার (২২), ঝালোপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মাহমুদুল (২০) ও রামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাহানকে (২০) ।

সংবাদ সম্মেলনে পুলিশ জানান, রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার একটি ভুট্টাক্ষেত থেকে রিয়াজের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে রিয়াজের মা আরজি খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় কাউছার, মাহমুদুল ও সাহানকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা রিয়াজের বয়সে বড় হলেও একই এলাকার সুবাদে একে অপরের বন্ধু ছিল। তারা একসঙ্গে ঘোরাফেরা করেতন।

পুলিশ জানান, গ্রেফতার তিন যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রিয়াজ কাউছারের কাছে ৪০০ টাকা পাওনা ছিল। সেই টাকা ফেরত না দেওয়ায় রিয়াজের সঙ্গে কাউছারের বিরোধ দেখা দেয়। রিয়াজ ৪০০ টাকা আদায়ের জন্য এলাকার এক বড় ভাইকে দিয়ে কাউছারকে হুমকি দেয় এবং নিজেও কাউসারের সঙ্গে মারমুখী আচরণ করেন। এতে কাউছার ক্ষুব্ধ হয়ে অপর বন্ধুদের সঙ্গে পরামর্শ করে রিয়াজকে হত্যার পরিকল্পনা করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, গ্রেফতার আসামিরা প্রাথমিকভাবে স্বীকার করেছেন তারা রিয়াজকে কৌশলে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করার পর গলা ও পায়ের রগ কেটে হত্যা করে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park