সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সময় টেলিভিশনের বার্তা প্রধানকে পুলিশী হয়রানির প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন।

  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

জনপ্রিয় সংবাদভিক্তিক চ্যানেল সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও তার পরিবারকে পুলিশী হয়রানির প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০-ই ফেব্রুয়ারী) সকালে মাদারীপুর পৌর ঈদগাহ্ সংলগ্ন ‘মাদারীপুর প্রেসক্লাব’এর সামনে এই কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার ও এই আইন বাতিলের আহবান জানান। পাশাপাশি ঠিকানা যাছাইয়ের নামে পুলিশী হয়রানির বিচার দাবী করেন তারা।
সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ-এর সভাপতিত্বে ও চ্যানেল ২৪-এর সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোলাম মাওলা আকন্দ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসানসহ অনেকেই। মানববন্ধনে কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলার গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।
গত ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মা-নহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বি রুদ্ধে মামলা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ৫টি থানা পুলিশ ঠিকানা যাছাইয়ের নামে একাধিকবার হয়রানি করে সময় টেলিভিশনের বার্তা প্রধান ও তার পরিবারকে। এই ঘটনার সারাদেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park