সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুরে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা।

  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিন ব্যাপী পিরোজপুরে জেলা ইজতেমা। আজ শনিবার দুপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সেতুর কুমিরমারা প্রান্তে এ ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কাকরাইলের মুরুব্বি মাওলানা আশ্রাফ আলী।

আয়োজক কমিটির সহযোগিতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুর জেলা ইজতেমা। সকাল থেকে মোনাজাতে অংশ নিতে বেড়ে চলছে মুসল্লিদের সংখ্যা। পিরোজপুর জেলা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বয়ান শুনতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইজতেমাকে ঘিরে আশপাশের এলাকায় ব্যবসায়িকভাবে লাভবানের আশায় নানা দোকানপাট, হোটেল গড়ে উঠেছে।

দোয়া ও মোনাজাতে প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধান রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইজতেমায় অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

প্রসঙ্গত, ভারতীয় জামাতের আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুরে শুরু হয়েছিল তিন দিনব্যাপী জেলা ইজতেমা। যা আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park