মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিএনপির পদযাত্রা আর আওয়ামীলীগের শান্তি সমাবেশ পাল্টাপাল্টি কর্মসূচী নয় —– শাজাহান খান

  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপির পদযাত্রা, আর আওয়ামী লীগের শান্তি সমাবেশ পাল্টাপাল্টি কর্মসূচী নয়। বিএনপি বড় বড় সমাবেশ ডাকলে, তখন তাদের মাথা খারাপ হওয়ায় সম্ভবনা থাকে। এজন্য বিএনপি পদযাত্রায় আওয়ামী লীগ দাঁড়িয়ে থাকে শান্তির লক্ষ্যে, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এজন্য আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। শনিবার সকালে মাদারীপুরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাজাহান খান আরো বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ মিছিল করছে, সেক্ষেত্রে সরকার কিংবা আওয়ামী লীগ বাঁধা দিচ্ছে না। এমন কি পুলিশও বাঁধা দিচ্ছে না। আওয়ামী লীগ ও সরকার চায়, একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে, একটি গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল তাদের বক্তব্য জনগনের মাঝে তুলে ধরুক।
বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ারও আহবান জানিয়ে শাজাহান খান বলেন, এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। সেক্ষেত্রে সরকার বদ্ধপরিকর। নির্বাচন কমিশনও এ ব্যাপারে যথেষ্ট কঠোর ভুমিকা পালন করছে। বিগত কয়েকটি নির্বাচনই তার প্রমান। আগামী জাতীয় নির্বাচনও একইভাবে হবে। রাজনীতি শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়েছে। দেশের একটি মাত্র দল আওয়ামী লীগ, যার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি আছে নেতা ও কর্মী আছে। কিন্তু বিএনপি এখনো এই পর্যায়ে পৌঁছাতে পারেনি।
অনুষ্ঠানে চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাঈম, মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বিএম আবুল বাশার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আয়বুব খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park