
আকাশ চৌধুরী
মানিকগঞ্জের শিবালয় বন্দর ব্যাবসায়ী সমাজকল্যাণ সমিতি’র কার্যকরী পরিষদের নির্বাচন। আগামী ৪ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মাত্র কয়েকদিন বাকী রয়েছে।
দিন যতই ঘনিয়ে আসছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেক প্রার্থী এবং তাদের সমর্থকদের ভোট প্রার্থনার তৎপরতা ততোই বাড়ছে। কেউ কারো ছাড় দিতে নারাজ। সবাই জেতার আশায়, সকাল থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত বন্দরের বিভিন্ন চা দকোন থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীদের দ্বারে-দ্বারে ঘুরে ভোটারদের সাথে হাত মিলিয়ে ভোট প্রার্থনা করছেন। বর্তমান প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখোরিত হয়ে উঠছে শিবালয় বন্দর বাজার।
তবে এবারের নির্বাচন একটু ভিন্নতা বিরাজ করছে। এবারের শিবালয় বন্দর বাজার সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক শিবালয় উপজেলা ছাত্রলীগের ছাত্র নেতা ও কৃষক লীগের সভাপতি অছিয়ার রহমান সিকো।
এ নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকানগুলো হয়ে ওঠেছে বেশ সরগরম। সন্ধ্যার পর ৪নং ঘাটের কাছে হোটেলগুলোতে ভীড় দেখা যায়। সবাই এবারের নির্বাচনে এমন প্রার্থীকে জয়ী করতে আগ্রহী যে প্রার্থী বন্দরের উন্নয়নে কাজ করবে এছাড়াও বন্দরের সকল ব্যাবসায়ীদের সাথে থেকে কাজ করে যাবে । চায়ের দোকানের আলোচনায় উঠে আসে সভাপতি প্রার্থী মোঃ অছিয়ার রহমান সিকো ছাত্র জীবন থেকে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এরই মধ্যে জনবানন্ধব সমাজ কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন। সভাপতি প্রার্থী হিসেবে অছিয়ার রহমান সিকো অত্যান্ত যোগ্যতা সম্পন্ন সে ব্যক্তিগত জীবনে সাদা মনের মানুষ হিসেবে পরিচিত তাকে সভাপতি হিসাবে পেলে বন্দরের উন্নয়ন হবে বলে বাজারের বিভিন্ন ব্যবসায়ী জানান।
শিবালয় বন্দর ব্যাবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি পদ প্রার্থী অছিয়ার রহমান সিকো জানান, বন্দর সমিতির তেমন কোন আয় নেই । চাঁদা কালেকশন করে যা আয় হয় তা দিয়ে কাজ করতে হয় তবে ভোটাররা যদি আমাকে সভাপতি নির্বাচিত করে তবে আমি এ বন্দরের ব্যপক উন্নয়ন করার চেষ্টা করবো। প্রথমে আমি নির্বাচিত হলে এ ঐতিহ্যবাহী শিবালয় বন্দর বাজার রক্ষায় মাননীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি ভাইয়ের সহযোগীতায় স্থায়ী বাধের জন্য কাজ করবো।