মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঝাউগাছে ঝুলছিল পর্যটকের অর্ধগলিতলাচ লাশ।

  • আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত এক পর্যটকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে সৈকতের লেম্বুরবন এলাকার ঝাউবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল মিয়া মানিকগঞ্জ সদর এলাকার পান্নু মিয়ার ছেলে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, সন্ধ্যায় ঝাউবনে একটি লাশ ঝুলছে বলে খবর পেয়েছি। পরে আমারা বনে গিয়ে খুঁজতে শুরু করি। রাত ৯টার দিকে বনের গহীনে গলায় জালের রশি দিয়ে ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত লাশটি খুঁজে পাই। অর্ধগলিত লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম-পরিচয় জেনে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করি।

ওসি আরো বলেন, নিহত বিল্লাল প্রায় তিন মাস আগে অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করতে পারেন। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park