সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গোপালগঞ্জে ফুল, চকলেট ও আবির দিয়ে ২০০ শিশু শিক্ষার্থীকে বরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১০৭ বার পঠিত

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ শিশু শ্রেণির ২০০ শিক্ষার্থীকে ফুল, চকলেট ও আবির দিয়ে বরণ করে নেন বিদ্যালয় কতৃপক্ষ। উদ্যোগটি ব্যতিক্রমী। প্রাথমিক বিদ্যালয়ে এই ধরণের সংস্কৃতি এখনো চালু হয়নি বলেই আজ এখানে শিশুরা হয়ে উঠেছিলো উচ্ছ্বসিত আর অভিভাবকরা আনন্দিত এবং উদ্বেলিত।
আজ সোমবার সকালে জেলা শহরের এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কচি-কাঁচাদের বরণ করে নেয়া হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানমসহ শিক্ষক মন্ডলীর সদস্যরা শিশু শ্রেণির ২০০ শিক্ষার্থীকে ফুল, চকলেট ও আবির দিয়ে বরণ করে নেন।
পরে পরিবেশন করা হয় শিশুতোষ সংগীত। সংগীতের সাথে নেচে গেয়ে শিশুরা উৎসব মুখর পরিবেশ শ্রেণি কক্ষে প্রবেশ করে। এ সময় শিশুদের সাথে শিক্ষক ও অবিভাবকরা উদ্বেলিত হয়ে ওঠেন।
বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মো. মহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীণ বরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিটু, স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানম বলেন, প্রতি বছরই আমরা শিশুদের এভাবে বরণ করে নেই। এতে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। শিশুরাই দেশের ভবিষ্যত। তারা যাতে সু-নাগরিক হয়ে দেশের সেবা করতে পারে, আমরা তাদের সেই শিক্ষা দেই। পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি, মেধার সৃজনশীল চর্চার মাধ্যমে আনন্দের সাথে শিক্ষা গ্রহণের ব্যবস্থা এ বিদ্যালয়ে রয়েছে।
অভিভাবক জলি খানম বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রাইমারি স্কুলে এই ধরণের সংস্কৃতি নেই। আমাদের ছেলে-মেয়েদের মনোরম পরিবেশে বরণ করে নেয়া হয়েছে। এতে তারা উচ্ছ্বসিত। আমরাও আনন্দিত এবং উদ্বেলিত। আমাদের ছেলে-মেয়েরা এই স্কুলে খেলাধূলা ও আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করবে। এখানে প্রধান শিক্ষক সুরাইয়া খানম সেই পরিবেশ করে দিয়েছেন। এখান থেকেই তাদের সুনাগরিক হয়ে গড়ে ওঠার প্রথম পাঠ শুরু হয়েছে। তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে প্রাধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়বে।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ২৬৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। মডেল স্কুলের আদলে সব বিদ্যালয়ে এই আয়োজন করা হলে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park