
মোঃ সিফাত উল্লাহ, বরিশাল প্রতিনিধিঃ
বসন্ত উপলক্ষ্যে বরিশালে পৃথকভাবে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সকালে বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল জিলা স্কুল,সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। নানান রঙের পোশাকে নেচে-গেয়ে বসন্তকে বরণ করে নেন ছাত্রীরা।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মো. আসাদুজ্জামানসহ বরিশাল শিক্ষা বোর্ড ও বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এদিকে বিকালে জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণে বসন্ত উৎসবের আয়োজন করে উদীচী ও বরিশাল নাটক। উৎসবের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সদস্য লিপি আবদুল্লাহ।
উদীচী সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়াও দিনটি উপলক্ষ্যে নগরীর বিভিন্ন বিনোদনস্পটগুলোতে ভিড় ছিল লক্ষণীয়।