সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বোদায় পরকিয়া করতে গিয়ে এলাকাসীর কাছে আটক এক পুলিশ সদস্য

  • আপডেট সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা পড়েছে শেখ রেজওয়ান আহম্মেদ (৩৫) নামে এক পুলিশ সদস্য।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে স্থানীয় জনতা গৃহবধূর বাড়িতেই প্রথমে শেখ রেজওয়ানকে আটক করেন। আটক পুলিশ সদস্য নীলফামারী জেলা সদরের শহিদার রহমানের ছেলে। তিনি পঞ্চগড়ের বোদা থানায় কর্মরত।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার গরুহাটি ডাঙ্গা এলাকায় এক গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে।

বিকেলে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ভুক্তভোগী পরকীয়া প্রেমিকা গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা জানান, বিয়ের কথা বলে গরুহাটি থানার ডাঙ্গা এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন পুলিশ সদস্য রেজোয়ান। বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হয় সে।

বোদা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাউসার আলম মুঠোফোনে সাংবাদিকদের জানান, ওই গৃহবধূর সঙ্গে বেশ কিছুদিন থেকে পরকীয়া প্রেমের সম্পর্ক করেছিল শেখ রেজওয়ান। বৃহস্পতিবার রাতে গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা টের পেয়ে হাতে নাতে পুলিশ সদস্যকে আটক করে। পরে আমাকে খবর দেন স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্য রেজওয়ানকে বোদা থানা পুলিশে দেওয়া হয়। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানায় পুলিশ কনেস্টবল রেজোয়ানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তাকে ক্লোজড করে পঞ্চগড় পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park